• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ট্রাকের চাপায় হৃদয় রায় (২৭) নামক এই পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চান্দাপাড়া নামক স্থানে শনিবার রাত আনুমানিক ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত হৃদয় রায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা, হরিবাসর পাড়ার কালীরঞ্জন রায়ের ছেলে। তিনি দিনাজপুর পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও এক শিশু সন্তান রয়েছে।

জানা গেছে,হৃদয় রায় মোটরসাইকেল যোগে (২৩ মার্চ) শনিবার রাতে পার্বতীপুর উপজেলার হাবড়ার শেরপুরে তার মামার বাড়িতে তার মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। মায়ের সাথে দেখা করে তার বাসা উপজেলা সংলগ্ন হুগলি পাড়ায় ফেরার পথে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চান্দাপাড়া উঁচু ব্রীজের অনুমান ৫০ ফুট দক্ষিনে পাকা রাস্তার উপর রাত অনুমানিক ১১ টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। তার ব্যবহৃত মোটর সাইকেলটি ঘটনাস্থলে পড়ে থাকে। ঘটনাস্থলে অজ্ঞাতনামা পথচারী ক্ষতবিক্ষত মৃতদেহটি দেখে থানায় ফোন করে। সংবাদ পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক দূর্ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মৃত পুলিশ কনস্টেবল হৃদয় রায়ের মৃতদেহ ঘটনাস্হল থেকে উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category