• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত; চালক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বেপরোয়া গতিতে পিকআপ চালিয়ে মোটরসাইকেল চালককে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়া (চালক) মোঃ মুর্শিদুল ইসলামকে (২২) ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী। এ সময় জব্দ করা হয়েছে ঘাতক পিকআপটি।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন বিনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার চালক মোঃ মুর্শিদুল ইসলাম (২২), সে নাটোর জেলার সিংড়া থানার তেরবাড়িয়া গ্রামের মোঃ জালালের ছেলে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, রবিবার (১০ নভেম্বর) ভোর সোয়া ৪টায় নাটেরের সিংড়া থানাধীন নিমাকদমা বাজারের মধ্যবর্তি স্থানে মাছ ভর্তি একটি পিকআপ দ্রæত গতিতে চালিয়ে মোটরসাইকেল আরোহী আঃ মোমিনকে (২১) সামনা সামনি ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেল চালক আঃ মোমিন (২১) রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক মোঃ মুর্শিদুল ইসলাম তার পিকআপে করে আহত আঃ মোমিনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ শুনে চালক পিকআপযোগে দ্রæত পালিয়ে যায়। পরে নিহতের পিতা বাদী হয়ে চলকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীকে (চালক) নাটোর জেলার সিংড়া থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category