• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পীরগঞ্জে ট্র্রলি ড্রাইভারের গলা কাটা মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ২৫২ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগঁাওয়ের পীরগঞ্জে বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলি ড্রাইভারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার চাপোড় বাজার এলাকার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বদরুল উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের উত্তর মালঞ্চা (কাটাবাড়ি) গ্রামের সফিজুলের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে মল্লিকপুর গ্রামের মৃত রশিদের ছেলে হুমায়ুন কবীর কে আটক করেছে পুলিশ। ঠাকুরগঁাও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিবারের লোকজন জানায়, শনিবার রাত ১১ টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ হয়েছিল। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায় এবং রাতে তিনি বাড়ি ফিরেননি। সকালে চাপোর বাজারের পাশের্বর ওয়াজেদ আলী মাস্টারের আম বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, তাকে খুন করে মরদেহ আম বাগানে ফেলে রাখা হতে পারে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যা কান্ডের মূল রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category