• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় দু’পক্ষের মারামারিতে উভয় পক্ষের আহত-৯

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাড়ি ভিটার জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারামারিতে উভয় পক্ষের ৬জন গুরুতর আহত সহ ৯জন নারী পুরুষ আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বর্তমান কালিনগর গ্রামের (সাবেক গ্রাম বাহারুল) আসির উদ্দিনের ছেলে সালাউদ্দিন বকুল ও কালিনগর গ্রামের নুর ইসলামের ছেলে নুরুল হুদার পরিবারের মধ্যে ওই মারামারির ঘটনা ঘটে।

এতে দুইপক্ষের মারামারিতে নুরুল হুদা(৫২) সহ তার স্ত্রী মোরশেদা বেগম(৪০) এবং দুই ছেলে মোরশেদ(২৮) ও আবদুল্লাহ অন্তর(২৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাদের পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

অপরপক্ষে সালাউদ্দিন বকুল(৫৫) তার ভাই রমজান আলী (৪৭) ও রমজানের ছেলে ইমরান আলী(২২), কালিনগর গ্রামের মজিবরের ছেলে আব্দুস সবুর(২৬) আহত হয়েছেন। আহতরা পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি হয়েছেন। এবিষয়ে জানতে চাইলে পোরশা থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, পুলিশ সদস্যদের ঘটনা স্থলে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category