• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় হেরোইনসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় র‌্যাব-৫, সিপিসি-৩ টিম সরাইগাছী এলাকা থেকে হেরোইনসহ ০৪ মাদক কারবারী গ্রেফতার করেছে। সোমবার . ১৫৮ গ্রাম হেরোইন ৪টি মোবাইল, ৬টি সীমকার্ড ও মাদক বিক্রির নগদ- ৬৫০/- টাকা সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহাজানপুর ডোডাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ মিছুর ছেলে ফটিক ইসলাম(৩৫), নওগাঁ সদরের ইকরতারা গ্রামের আশরাফুল ইসলাম বাবুর ছেলে নাহিদ হাসান (৩২), মহাদেবপুর উপজেলার মাতাজী হাট গ্রামের রতনের স্ত্রী সুমি আক্তার (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহাজানপুর ডোডাপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী সাজাদা বেগম (৪০)। র‌্যাবের একটি সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত ফটিক চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে এবং নাহিদ, সুমি ও সাজেদার মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব এর গোয়েন্দা দল ফটিক, নাহিদ, সুমি এবং সাজেদা এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার র‌্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক কারবারী ফটিক, নাহিদ, সুমি এবং সাজেদাকে উপজেলার সরাইগাছী এলাকা থেকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category