• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকল্প পরিদর্শনে সাংসদ শামীম

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পটোয়ারী গত তিন দিন ধরে কন কনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢাকা রাজপথ ভেদ করে মোটরসাইকেল যোগে উপজেলার বামনডাঙ্গা, সোনারায়, সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। সাংসদ শামীমের দেয়া শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হাফিজীয়াখান, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দীর, শশাণ, ও রাস্তাঘাটের প্রকল্পের কাজ ঘুরে ফিরে দেখেন। তিনি গ্রামের অসহায় মানুয়ের খোঁজ খবর নেন এবং সকল স্তরের মানুষের সাথে মতবিনিময় করে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, সর্বানন্দ ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মশিউর রহমান, বিভিন্ন প্রকল্পের সভাপতিসহ উপজেলা, ইউনিয়ন জাতীয় পাটি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ। এছাড়া তিনি গত শনিবার ও রোববার রাতে ধোপাডাঙ্গা ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের লীলাকীর্তন, বামনডাঙ্গা ইউনিয়নের একাধিক তাফসীর মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।
সাংসদ শামীম বলেন তাঁর ব্যক্তিগত বরাদ্দের দেয়া প্রকল্পের কাজ সমুহ পরিদর্শন করেন তিনি। এছাড়া বিভিন্ন গ্রামের সমস্যা সমাধানের জন্য জমা পড়া আবেদন সমুহ তিনি নিজে পরিদর্শন করে তার গুরুত্ব বিবেচনায় পরবর্তী প্রকল্পের বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category