• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

প্রেম করে বিয়ে; বছর না ঘুরতেই লাশ হয়ে বাড়ি ফিরলো যুবতী রত্না

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আলামিন (২৩) নামের এক যুবকের সাথে গত ১বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিলো রতœা (২২) নামের এক যুবতীর। কিন্তু সেই বিয়ে মেনে নিতে পারেনি তার শাশুড়ী তহমিনা বেগম। বিয়ের পর থেকেই শারীরিক ও মানুষিক নির্যাতন ছিলো নিত্যদিনের ঘটনা। শেষে পর্যন্ত নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার (২১ আগস্ট) নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে যুবতী। এমনই অভিযোগ মৃত রতœা’র মা মুঞ্জু বেগমের। মৃত সান্নাতুন নেসা রতœা, সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কয়েরডারা এলাকার মোঃ হিরা শেখের মেয়ে। অপর দিকে যুবতীর স্বামী আলামিন (২৩) একই থানার সপুরা, ছয়ঘাটি পুকুর এলাকার মোঃ রবিউলের ছেলে।
মৃত রতœা’র মা মুঞ্জু বেগম জানায়, সোমবার দিনগত রাত ১২টায় আমার মেয়ে রতনা আমাকে মুঠো ফোনে ফোন দিয়ে বলে, মা আমার কোন ক্ষতি হলে আমার শাশুড়ি’র বিরুদ্ধে ব্যবস্থা নিবা, বলেই ফোনে কেটে দেয়। এরপর রাত ৩টার সময় জামাই আলামিন মুঠো ফোনে ফোন দিয়ে বলে, রতœা গলায় ফাঁস দিয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জামাইয়ের দেয়া সংবাদে আমি রামেক হাসপাতালের ৮নং ওয়ার্ড গিয়ে দেখি আমার মেয়ের চিকিৎসা চলছে। তবে সে কথা বলতে পারছেনা। পরের দিন মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় রতœা’র মৃত্যু হয়।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, গৃহবধূর আত্মহত্যার বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রামেক মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে গৃহবধূর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ওসি আরও বলেন, যেহেতু লাশ পুলিশ উদ্ধার করেনি। তাই কোন মন্তব্য করতে পারছিনা। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাত পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category