• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে তৎক্ষণাত অভিযানে উপজেলা প্রশাসন

দিনকাল বিডি ২৪ / ১৮৭ Time View
প্রকাশঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

মোঃ আশরাফুল আলম দিনাজপুর (ফুলবাড়ী )প্রতিনিধঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে হঠাৎ পিয়াজের মুল্য বৃদ্ধির খবর পেয়ে তৎক্ষণাত বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।
(শনিবার) ৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।পেঁয়াজের মুল্য বৃদ্ধির খবর শুনে উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য ব্যবসায়ীদের কঠোর ভাবে সতর্ক করে দেয়া হয়।এ সময় ক্রয়-বিক্রয়ে রশিদ দেয়া-নেয়ার নির্দেশ দেন তিনি।

গত ৮ ডিসেম্বর(শুক্রবার)ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে সকাল থেকে হঠাৎ করে অতিরিক্ত মুল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেন ফুলবাড়ীর অসাধু ব্যবসায়ীরা।একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তারা অভিযোগ করেন, আমদানিকারকরা আমাদেরকে পর্যাপ্ত পেঁয়াজ না দেয়ায় বাজারে পেঁয়াজের সংকট। আমরা যতটুকু পেয়েছি তাও বেশি দাম দিয়ে কিনতে হয়েছে।

গত শুক্রবার পেঁয়াজের মুল্য ৯০ থেকে ১০০ টাকা থাকলেও শনিবার তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।প্রকারভেদে ২০০ থেকে ২৫০ টাকাও বিক্রি হচ্ছে এই পেঁয়াজ।কেউ- কেউ অভিযোগ করে বলছেন,গ্রাম- গঞ্জের মোড় গুলোতে ৩০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আজ।

সকালে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মীর মোঃ আল কামাহ তমাল এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, খবর পেয়ে সঙ্গে-সঙ্গে বাজার মনিটরিং এর জন্য সহকারী কমিশনার (ভূমি)কে বাজার মনিটরিং এর জন্য পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসনের এমন তাৎক্ষণিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category