• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বকশীগঞ্জে নানা আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে আনন্দ র‌্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প , দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার (২৭ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে দিনব্যাপী অসহায়, দুস্থ, দরিদ্রদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়।
দুপুর ১২ টায় দলীয় নেতা কর্মীদের নিয়ে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর। এতে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স।
বিশেষ বক্তা ছিলেন পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুর সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম কারী, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান তালুকদার, যুগ্ন আহবায়ক আবদুল হামিদ, যুগ্ন আহবায়ক মোতালেব সরকার, যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন, সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।
আলোচনা সভা শেষে গত ১৬ বছরে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কর্তৃক হামলায় নিহত বিএনপির নেতা কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category