• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বদলগাছীতে উৎপাদন খরচের তুলনায় বোরো ধানের দাম কম

দিনকাল বিডি / ১৩১ Time View
প্রকাশঃ রবিবার, ৭ মে, ২০২৩

,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উৎপাদন খরচের তুলনায় বাজারে বোরো ধানের দাম কম। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে ব্রি ধান,২৮ব্রি ধান,জিরাশাইল ওকাটারীভোগ সহ আগাম জাতের ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। শুধু কৃষকেরাই নয় কৃষানিরাও মারাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সব ধরণের ধান পেকে মাঠে দুলখাচ্ছে। শ্রমিক স্কটের কারণে কিছুটা হলেও বেকায়দায় পড়েছে কৃষকেরা।

বদলগাছী উপজেলা এবার মোট ১১হাজার ৭৪০ হেক্টের জমিতে ইরি-বোরো ধান চাষ আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০হাজার মেট্রিক টন সে হিসাবে চালের লক্ষ্যমাত্রা ধরেছে ৪৫হাজার মেট্রিক টন। আবহাওয়া ভালো থাকায় এবার ধানের ফলন খুব ভাল হচ্ছে। উপজেলার সদর ইউপির চাংলা গ্রামের পলাশ হোসেন,জামান,সাইফুল সহ অনেকে বলেন এবার আবহাওয়া ভালো ও সময় মত সেচ দিতে পাড়াই ধানের ফলন বিঘা প্রতি ২২-২৩মন হারে হচ্ছে।

কিন্ত উৎপাদন খরচ বেশী সেই তুলনায় বাজারে দাম কম।বাজারে জিরাশাল ধান ১০৫০টাকা খেকে ১১শটাকা,গোলডেন,সহ বিভিন্ন ধান ১হাজার থেকে ১২শ টাকায় বাজার চলছে। হিসার করে দেখা যাচ্ছে তেমন লাভ হচ্ছে না। উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন চলতি বোরো মৌসুমে উপজেলায় ১১হাজার ৭৪০ হেক্টর জমিতে ধান চাষ আবাদ হয়েছে। এবং ফলনও ভালোয় হচ্ছে, এছাড়া ধান কর্তন খরচ কমানে ও সহজ করতে কস্বাইন হারভেস্টার যত্রের মাধ্যমে ধান কাটা শুরু করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category