• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বশেমুরবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে মাইকযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।

এ সময় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, বিজ্ঞান অনুষদের ডিন এবং জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক শাহীন, জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলী খান, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া’সহ বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থি’ত ছিলেন।

পরে জাতির পিতাসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোআ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, ছাত্রলীগ ও কর্মচারী সমিতির পক্ষ থেকেও জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।এছাড়াও দিবসটি উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উন্মুক্ত মঞ্চে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচিত্রটি সর্বসাধারণের জন্য প্রদর্শিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category