• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের বৈঠক

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি ।।
বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে ৫ম জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক সহযোগিতা শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল সাড়ে দশটায় উক্ত বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের পরিচালক অপারেশন্স ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ সহ বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং ভারতীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে ভারতীয় কোস্ট গার্ডের আঞ্চলিক সদর দপ্তর, কলকাতা এবং ভারতীয় কোস্ট গার্ড সদর দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।
এ কনফারেন্সে দুই দেশের জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় । বৈঠকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগকালীন সময়ে দ্বিপাক্ষিক সমন্বয় ও সার্চ এন্ড রেসকিউ কার্যক্রম জোরদার, উভয় দেশের মধ্যে সৌহার্দ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে আলোচনা হয় । এছাড়াও আন্তর্জাতিক সীমানায় মানব পাচার, চোরাচালান, মাদক দ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্ট গার্ডের করনীয় নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকের ফলে দুই দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category