• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাউফলে বড় ভাইয়ের গুলিতে প্রতিবন্ধী ছোট ভাই নিহত

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সাব্বির হোসেন (১৬) নামে এক প্রতিবন্ধী ছোট ভাই, বড় ভাই সজিব হোসেনের অবৈধ পিস্তলের গুলিতে খুনের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির সূর্যমনি নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিদ্যুৎ পৃষ্ট হওয়ার খবর জানিয়ে নিহত সাব্বিরকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল সূত্রে পুলিশ জানতে পারে ভুক্তভোগীর মাথায় গুলির চিহ্ন দেখা গেছে। ভুক্তভোগী শারিরীক অবস্থা গুরুতর হাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সাব্বির হোসেন মারা যায় ।

আজ সোমবার দুপুরে নিহতের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরে থাকা পাতার বস্তা থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন, এই পিস্তল দিয়েই নিহত সাব্বিরকে গুলি করা হয়েছে।

এঘটনায় নিহতের বড় ভাই সজিবকে প্রধান সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে কিভাবে এই হত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান বাউফল থানা পুলিশ।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্তে নেমেছে বাউফল থানা পুলিশ। সন্দেহভাজন হিসেবে ভিকটিমের বড় ভাইকে জিজ্ঞাবাদ করা হচ্ছে এবং নিহতের বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category