• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে ইজিবাইক চালককে জবাই করে হত্যা, গ্রেফতার দুই।

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকায় মোঃ আনোয়ার মোল্লা নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) সকালে চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। মোঃ আনোয়ার মোল্লা, বাগেরহাট সদর থানার মাঝিডাংগা গ্রামের সলেমানের ছেলে।
এ ঘটনার সঙ্গে জড়িত কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মোঃ আকরাম শেখের ছেলে সজীব শেখ (২১) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার, বাকশি গ্রামের সুদেব মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯) কে গ্রেফতার করেছে চিতলমারী থানা পুলিশ।
চিতলমারী থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার রায় বলেন, এ হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং ইজিবাইক উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category