• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে ঈদের দিনে আতশবাজি ফুটানো নিয়ে সংঘর্ষ কমপক্ষে ২০ জন আহত

দিনকাল বিডি / ১২৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারী উপজেলার ঈদের মাঠে আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রæপের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার স্থানীয় কাঠিপাড়া প্রাইমারী স্কুলের সামনে কাঠিপাড়া ও আদিখালী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি আহতরা হলেন কাঠিপাড়া গ্রামের – অহিদুল শেখ (৪০), আবুল হাসান (৩০), আলমগীর শেখ (৪৫), মকবুল শেখ (৫০), রবিউল ইসলাম (৫৫) ও কালু শেখ (৩৫), আদিখালী গ্রামের খায়রুল ইসলাম (২৫), ইসমাইল হোসেন (১৯) জুয়েল শেখ, মোহাম্মদ শেখ (২৮), শাহাজাহান শেখ (৩০), রবিউল শেখ (৪০) ও স্বাধীন শেখ (১৬)।

পবিত্র ঈদের দিনে এ সংঘর্ষে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোকানপাট বসে। এ সময় কাঠিপাড়া গ্রামের অহিদুল শেখের চটপটির দোকানের মধ্যে আদিখালী গ্রামের কিশোর বয়সী স্বাধীন শেখ ও খাইরুল আতশবাজিতে আগুন ধরিয়ে ছুড়ে মারে।

বাজির শব্দে ক্রেতারা ভয় পেয়ে যান। এ নিয়ে কাঠিপাড়ার লোকজন স্বাধীন শেখকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে কাঠিপাড়া ও আদিখালী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। কাঠিপাড়া গ্রামের চটপটি দোকানি অহিদুল শেখ জানান, আদিখালী গ্রামের স্বাধীন শেখ দোকানের মধ্যে আতশবাজি ফাটালে এলাকার লোকজন তাকে কয়েকটি চড়-থাপ্পড় দেয়।

এতে ক্ষিপ্ত হয়ে আদিখালীর লোকজন আমাদের পিটিয়ে আহত করেছে। আদিখালী গ্রামের স্বাধীন শেখের চাচা রবিউল শেখ বলেন, কাঠিপাড়ার লোকজন আমার ভাইপো স্বাধীনকে মেরে বেঁধে রাখে। আমরা তাকে ছাড়িয়ে আনতে গেলে আমাদের লোকজনকে পিটিয়ে আহত করেছে।

এ বিষয়ে রবিবার সকালে চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category