• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে চিংড়ি ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় মামলা

দিনকাল বিডি / ২৬৫ Time View
প্রকাশঃ শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে পরিতোষ মন্ডল (৬০) নামে এক চিংড়ি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে আহতর ছোট ভাই আশুতোষ মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত পরিতোষ মন্ডল উপজেলার খিলিগাতি গ্রামের বৈদ্য মন্ডলের ছেলে। সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার বাদী আশুতোষ মন্ডল বলেন, ‘প্রতিবেশী বাবলু মন্ডল ও দিলিপ মন্ডলের সাথে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে বাবলু মন্ডল ও দিলিপ মন্ডলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন লোক আমার বড়ভাই পরিতোষ মন্ডলের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা তাঁকে কুপিয়ে রক্ষাক্ত জখম করেছে। পরে সন্ধ্যায় আহতকে উদ্ধার করে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।

এ ব্যাপারে বাবলু মন্ডল বলেন, ‘পরিতোষ মন্ডলের সাথে আমার কোন বিরোধ নেই। শুনেছি জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাঁর দুই পায়ে কুপিয়েছে।

চিতলমারী থানার পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খান জানান, আহত পরিতোষ মন্ডলের ছোট ভাই আশুতোষ মন্ডল বাদী হয়ে অভিযোগ দিলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category