• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জ এবার সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয়া কিসমত জামুয়া গ্রামে সিদ কেটে ঘরে ঢুকে আম্বিয়া বেগম (৪৫) নামের একজন বিধবা নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাত ১২ টা থেকে শনিবার ভোর রাত পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময়। নিহত আম্বিয়া বেগম ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, আম্বিয়া বেগমের ছেলেরা বাড়ীর পাশের একটি মক্তবে থেকে লেখা পড়া করে। শনিবার ভোরে এসে দেখতে পায় তাদের বসতঘরের সামনে থেকে সিদ কাটা এবং ঘরের দরজা খোলা। ছেলেদের ডাকে আমরা স্থানীয়রা এসে তাদের বসত ঘরে প্রবেশ করে দেখি আম্বিয়া বেগম কে তার শোবার খালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ধারনা করা হচ্ছে অজ্ঞাত চোরেরা চুরি করতে এসে এ হত্যার ঘটনা ঘটিয়েছে। বিষয়টি মোড়েলগঞ্জ থানা পুলিশ কে জানালে পুলিশ সকালে এসে লাশের সুরতহাল করেছে। মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, উপজেলার কিসমত জামুয়া গ্রামে আম্বিয়া বেগম নামের এক নারীকে গলা কেটে হত্যার খবর পেয়ে শনিবার সকালেই পুলিশ ফোর্স গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনা তদন্তে এবং হত্যাকারীদের সনাক্ত করতে পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category