• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের রামপালে হত্যাচেষ্টার অপরাধে পিতাপুত্র আটক

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে হত্যাচেষ্টার মামলায় পিতা ও পুত্রকে রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গৌরম্ভা গ্রামের বাবু্ল আকুন্জী (৪৫) ও হোসেন আলী (৭০)। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরম্ভা গ্রামের ভিকটিম আব্দুল মান্নানের সাথে একই গ্রামের মৃত রায়হান আকুন্জীর পুত্র হোসেন আলী ও তার দুই পুত্র বাবু্ল আকুন্জী এবং ইউপি সদস্য আবু মুসা আকুন্জীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ১৫ মে ভোর ৬ টায় গৌরম্ভা গ্রামের আ. মান্নান পার্শবর্তী গৌরম্ভা বাজারে ঘুরতে যান। বাজারের মোশারেফের মাছের আড়তের সামনে রাস্তায় ফেলে অভিযুক্তরা দা, হাতুড়ী ও বরফ ভাঙ্গা মুগুর দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। আহত মান্নানকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মামলা দায়েরের সাথে সাথে হোসেন আলী ও তার পুত্র বাবু্ল আকুন্জীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীকে ধরার চেষ্টা চলছে। #

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category