• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে অধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল এর অধ্যক্ষ মোসাঃ ফারহানা আক্তারের বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ফারহানা আক্তার বাগেরহাট মডেল থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
ফারহানা আক্তার জানান, গত ২৮ জুলাই শুক্রবার রাত দুইটার দিকে বাড়িতে বিকট শব্দ হয়। বিকট শব্দে ঘুম ভেঙ্গে গেলে দেখি আমার স্বামী যে রুমে ঘুমিয়েছে তার জানালার গøাস ভেঙ্গে গেছে। জানালা গøাস এমন ভাবে ভেঙ্গে পড়েছে যে তিনি অল্পের জন্য প্রানে বেচে যান। গত মাসে আমার মৃত দেবরের বাসায় অগ্নি সংযোগ ঘটানো হয়। সিটি ক্যামেরার ফুটেজে দুইটি ঘটনারই তথ্য রয়েছে। তিনি আরো জানান, আমি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। কোন একটি বিশেষ মহল আমাকে ভয়ভীতিসহ নানাবিধভাবে হেনস্থা করবার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে তার পরিবারের সকলের জানমালসহ নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে দাবী করেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category