বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, শপথ গ্রহন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। পরে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. শাহরিয়ার জামিলের সভাপতিত্বে আলোচনা সভায় অনতান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. হাফিজ আল আসাদ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার নের্তৃবৃন্দ।