• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ আটক-১

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ মো. হানিফ হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশ ও সদর থানার পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরে হানিফ হাওলাদারের দেওয়া তথ্যে অনুযায়ী তাঁর মাছের ঘেরের বাসা থেকে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ। মো. হানিফ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র দুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ারে নিহত কাড়াপাড়া এলাকার সন্ত্রাসী আপনের বলে পুলিশকে জানিয়েছেন আটক হানিফ হাওলাদার। বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকার সরকারডাঙ্গা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু-একজন ক্রেতাকে ইতিমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের করে হানিফ হালদারকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category