• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন।
পরে বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষে, পুলিশ সুপারসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারী দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
পরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জমান বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাদারন সম্পাদক এ্যাডভোকেট শরিফা খানম, বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেনসহ আরও অনেকে।
এ ছাড়াও দিবসটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারী, আধা-সরকারী স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category