বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে ফেনসিডিল ও বিদেশী মদ সহ বিশ^জিৎ সেন নামে এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ জানান, পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই বিপ্লব রায় এর নেতৃত্বে এক দল পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে শহরের কাজী নজরুল ইসলাম রোডের হাজি সিদ্দীক মার্কেটের মালিক হাজী সিদ্দিক এর তৃতীয় তলা ভবনের অভিযুক্ত বিশ^জিৎ সেন (৪০) এর ভাড়া বাসা থেকে ৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুই বোতল বিদেশী মদ সহ আটক করেছে।আটক কৃত অভিযুক্ত বিশ^জিৎ সেন এর বিরুদ্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বাগেরহাট সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।