• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জন

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান এমপি ও পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে হাবিবুন নাহার তালুকদার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাদক্ষ ও বাগেরহাট

প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তালুকদার আব্দুল জলিল, আব্দুল হাদিউজ্জামান, মোঃ সুজন, বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজ, বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক লিটু দাস, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত মীর প্রমুখ।

এদিকে, বাগেরহাট-২ আসন থেকে জাকের পার্টির প্রার্থী মনোয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুল ইসলাম, বাগেরহাট-১ আসন থেকে জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ গোলাম ফারুক চান, বাগেরহাট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চিত্র নায়ক শাকিল আহসান, মিস্টার মেনোওয়েল সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া বাগেরহাট-৪ আসন

থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এম,আর জামিল হোসাইন ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।

জেলা রিটানিং কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার ৭জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category