• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে মাইক্রোবাস চাপায় বাসের সুপারভাইজার নিহত

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাস চাপায় বাসের সুপার ভাইজার নিহত হয়েছে। । শুক্রবার (২০ জানু) সন্ধ্যা সাড়ে ৭টার সময় পিংলজংগ এলাকার কামাল ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে এনামুল সরদার মনির (৪০) নামে বাসের সুপারভাইজার নিহত হয়।

ফকিরহাট ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ফকিরহাট উপজেলার কামাল ফিলিং স্টেশনের সামনে বাসের সুপারভাইজার মনির রাস্তা পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মাইক্রোবাস এনামুল সরদার মনিরকে ধাক্কা দেয়। এসময় স্থানীয় লোকজন দৌড়ে আসলে চালক মাইক্রোবাসটি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দিলে ফকিরহাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে তাকে উদ্ধার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত এনামুল সরদার খুলনার সোনাডাঙ্গা এলাকার পান্না সরদারের ছেলে বলে জানা গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, এসআই হাসানুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালক আগেই পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category