বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ। সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও আওয়ামীলীগ অফিস চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে বঙ্গবন্ধুর ম্যূর্যালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন,পুলিশ সুপার কে এম আরিফুল হক,জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু ও সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন ভূঁইয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ,সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।পরে এক শোক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভায় মিলিত হয়। দুপুর থেকে জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে দোয়া ও প্রার্থনা শেষে দুঃস্হদের মাঝে খাবার বিতরন করা হয়। #