• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে সেটেলমেন্ট অফিসের পেশকারের সহযোগিতায় জমি দখলের চেষ্টা

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক সার্ভেয়ার (ভারপ্রাপ্ত পেস্কার) আঃ জলিলের সহযোগিতায় নিরহ মানুষদের বসত ভিটা দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি ভুয়া কাগজ তৈরি করে নিরিহ পরিবারগুলোর জমি দখলের চেষ্টা করছেন প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের মোঃ মোয়াজ্জেম ব্যাপারির স্ত্রী আকলিমা বেগম।

তিনি বলেন ৯১ নং চর হোগলাবুনিয়া মৌজায় পৈত্রিকসূত্রে প্রাপ্ত ও কবলা দলিলের ক্রয়কৃত ৫৯ শতক জমিতে আমরা ৩টি পরিবার শান্তিপূর্নভাবে বসতঘ}র, পুকুর ও সৌচাগার তৈরি করে বসবাস করে আসছি। কিন্তু ওই জমি দখলের জন্য একই এলাকার মোঃ আনেছুর রহমান, মোঃ বাদশা বেপারী, হেমায়েত বেপারী, হায়দার মাতুব্বর, বাবুল মাতুব্বরসহ ৮জন উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক সার্ভেয়ার (ভারপ্রাপ্ত পেস্কার) আঃ জলিলের সহযোগিতায় অবৈধভাবে রেকর্ড করিয়ে নেয়। মিথ্যা ও ভুয়া কাগজপত্র দিয়ে এই রেকর্ড করতে সহযোগিতা করার জন্য উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক সার্ভেয়ার (ভারপ্রাপ্ত পেস্কার) আঃ জলিল মোটা অংকের টাকা গ্রহন করেছেন।

বর্তমানে আমাদের অর্ধশত বছরের ভোগ দখলীয় জমি থেকে আমাদের উচ্ছেদ করতে নানা পায়তারা করছে। আমাদের মারপিট ও হত্যা করার হুমকি দিচ্ছে। এই অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই অবস্থায় পুন তদন্তের মাধ্যমে আমাদের জমি আমাদের নামে রেকর্ড ও জালিয়াতকারী ও তাদের সহযোগিতাকারীর বিচার দাবি করছি।

এ বিষয়ে উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক সার্ভেয়ার (ভারপ্রাপ্ত পেস্কার) আঃ জলিলের সাথে কথা বলা সম্ভব হয়নি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category