বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় বিএনপির পৌর কমিটির সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি (৬৫) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের আল আরাফা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তিনি বাগেরহাট শহরের সরুই এলাকায় বসবাস করতেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে।
কাটাখালি হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক মো: মিজানুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় খুলনা- মোংলা মহাসড়কের ফকিরহাটের আল আরাফা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন বলে খবর পাই এবং আমরা ঘঠনাস্থল পৌছে একজনের মৃতদেহ দেখতে পাই।
প্রাথমিকভাবে জানতে পারি তিনি বাগেরহাট শহরের সরুই এলাকার স্থায়ী বাসিন্দা ও সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক। আমরা মৃতদেহটি সুরতহালের জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।