• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাগেরহাটে ৪ টি আসনে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের চারটি আসনে ২৬ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্ডিতা করছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয় ।

এসময় বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ প্রতীক প্রাপ্ত প্রার্থী, প্রার্থীদের প্রতিনিধি ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

এদিন বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে ৬ জন প্রতিদ্বন্দী তা করছেন । এর মধ্যে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এমপিকে নৌকা, জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামানকে লাঙ্গল, তৃনমূল বিএনপির মাহফুজুর রহমান সোনালী আঁশ, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) এর মোঃ মঞ্জুর হোসেন শিকদার নোঙ্গর, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ আম, বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী ডাব প্রতিক পেয়েছেন।

বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনে ৬ জন প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের শেখ তন্ময় এমপি নৌকা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম লাঙ্গল, জাকের পার্টির খান আরিফুর রহমান গোলাপফুল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর সোলায়মান শিকদার নোঙ্গর, তৃনমূল বিএনপির মরিয়ম সুলতানা সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন ঈগল প্রতীক পেয়েছেন।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ৭জন প্রতিদ্বন্দীতা করছেন । এর মধ্যে আওয়ামী লীগের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি নৌকা, জাতীয় পার্টির মোঃ মনিরুজ্জামান মনি লাঙ্গল, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম মশাল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএমম)-এর সুব্রত মন্ডল নোঙ্গর, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ডাব, তৃনমূল বিএনপির মিঃ ম্যানুয়েল সরকার সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার ঈগল প্রতীক পেয়েছেন।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ৭জন প্রতিদ্বন্দীতা করছেন । এর মধ্যে আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ নৌকা, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান ছড়ি, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর রেজাউল ইসলাম রাজু নোঙ্গর, তৃনমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন ঈগল প্রতীক পেয়েছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন বলেন, বাগেরহাটের ৪টি আসনে ২৬ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৩ জন স্বতন্ত্র ও ৯ টি দলের ২৩ জন প্রার্থী রয়েছেন । প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category