• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহারে বাস দুর্ঘটনার ৩দিন পর মিলল হেলপারের লাশ

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে একটি যাত্রীবাহী বাস মাছের ঘেরে উল্টে পড়ার তিন দিন পর চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শুভদিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. জুয়েল (৪০) খুলনার রূপসার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুভদিয়া এলাকায় শুক্রবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাহাত পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মো. নজরুল ইসলামের মাছের ঘেরে উল্টে পড়ে। এসময় যাত্রীরা অক্ষত অবস্থায় বাস থেকে বের হয়ে যান। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই ঘের থেকে বাসটি উঠানো হয়।
এরপর সোমবার (৯ জানুয়ারি) সকালে ঘেরে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে জুয়েলের মরদেহ উদ্ধার করার পর তার পরিচয় জানা যায়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category