• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় আম গাছে রশিতে ঝুলন্ত নারির লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় গলায় ফাঁস দিয়ে আম গাছে রশিতে ঝুলছিল রেখা খাতুন (২৩) নামের এক নারি। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। রেখা খাতুন উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা টাউরিপাড়া গ্রামের সেকেন্দার আলীর মেয়ে। রোববার (২২ জানুয়ারী) বিকেল ৩টায় প্রতিবেশি সাবাজ আলীর আম বাগানের আমগাছে গলায় ফাঁস দিয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেশি আবু রায়হান জানান,রোববার বিকেলে মাঠের মধ্যে খেজুর গাছের রস সংগ্রহনের জন্য যাওয়ার সময় দেখেন একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে আম গাছে ঝুলছে। তার হাক ডাকে স্থানীয়রা গিয়ে সনাক্ত করেন ঝুলন্ত মেয়েটির নাম রেখা খাতুন । পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পরিবারের দাবি মাথার যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। রেখা খাতুনের মা মরিয়ম বেগম বলেন, ৮ বছর আগে পাবনা জেলার ঈশ^রর্দী উপজেলার বিলগাছা গ্রামে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের আগে থেকে তার মাথার যন্ত্রনা ও শরীর জ্বালা-পোড়া করতো। এক সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে আমার (মরিয়ম) বাড়িতে আনার পর থেকে মাথার যন্ত্রনা ও শরীর জ্বালা-পোড়া করছিল বলে জানায়। পরে বিভিন্নস্থানে ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোন উন্নতি হয়নি। এ কারণে আতœহত্যা করেছে বলে দাবি করেন রেখা খাতুনের স্বামী সাইফুল ইসলাম।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন,রেখা খাতুনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে সন্দেহ করারর মতো তেমন কিছু পাওয়া যায়নি। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category