• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় আগ্নেয়অস্ত্র -সহ একজন অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
রবিবার (২২ অক্টোবর) দিনগত রাত ১০টায় রাজশাহীর বাঘা থানাধীন আলাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার অস্ত্র কারবারী মোঃ আলামীন (২৬), সে রাজশাহীর গোদাগাড়ী থানার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার আলামীন জানায়, তার পরিহিত লুঙ্গীর ভিতরে কোমরের সাথে কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অস্ত্র, ম্যাগজিন ও গুলি আছে। এ সময় তার দেহ তল্লাশী করে ওই সকল অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category