• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় মাংস ব্যবসায়ীর লেবারকে মারপিট করে দিন দুপুরে টাকা ছিনতাইয়ের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় দিনদুপুরে এক মাংস ব্যবসায়ীর লেবারকে মারপিট করে ৮৫ টাকার ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। নারায়নপুর গ্রামের আব্দুল গনির ছেলে-মাংস ব্যবসায়ী রতন আলী একই গ্রামের ওয়াহেদ মাঝির দুই ছেলে- মনিরুল ইসলাম (৩৭), অনারুল ইসলাম (৪২), সাইদুর ঘরামীর ছেলে রনি (২৫), গোলাম হোসেনের ছেলে উজ্জল হোসেন (৩২) এর বিরুদ্ধে বাঘা থানায় অভিযোগ করেছেন।
অবিযোগ সুত্রে জানা গেছে,সোমবার (১১ নভেম্বর), দুপুর ২টায় বাঘা পৌরসভার নারায়নপুর বাজারের পূর্ব পাশের চৌরাস্তার মোড়ে মাংস ব্যবসায়ী রতন আলীর লেবার নাইম (২৪)এর পথ রোধ করে তাকে লোহার রড- হাতুড়ি দিয়ে মারপিট ও ধারোলো চাকু,চাইনিচ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে তার পরণের প্যান্টের পকেট রাখা টাকা ছিনতাই করেছে। নাইমের চিৎকারে আশে পাশে লোকজন ঘটনাস্থলে পৌছলে হত্যার হুমকি দিয়ে তারা চলে যায়। স্থানীয় লোকজন নাইমকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রতন আলী অভিযোগে উল্লেখ করেছেন, গত শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার মনিগ্রাম ইউনিয়ানের তুলশিপুর গ্রামের মহাসিন আলীর ছেলে ইনতাজ আলীর কাছ ১লক্ষ ১হাজার টাকায় একটি গরু ক্রয় করে ১৬ হাজার টাকা বায়না দেন। শনিবার লেবার নাইমকে ৮৫ হাজার টাকা দিয়ে গরুটি আনার জন্য ভ্যানযোগে পাঠিয়েছিলেন। ঘটনার পর সোমবার রাতে ৪জনের নাম উল্লেখ করে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভ’গিরা জানান,মারধরের ঘটনা ঘটলেও টাকা ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি।
বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category