• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় ৬টি ভ্যাজাল গুড় কারখানার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: র‌্যাব-৫, রাজশাহীর ও সদর কোম্পানীর যৌথ অভিযানে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নিম্ন মানের ভেজাল গুড় প্রস্তুত করার অপরাধে ৬টি গুড় কারখানার মালিককে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ম মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ হতে দুপুর পৌনে ৩টা পর্যন্ত রাজশাহীর বাঘা থানাধীন উত্তর পাচপাড়া ও চাইদিয়াড়পাড়া এলাকায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নিম্ন মানের ভেজাল গুড় প্রস্তুত করার অপরাধে লালন গুড় কারখানার মালিক মোঃ লালন আলীকে (৩৫), ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বাঘা থানার উত্তর পাচপাড়া গ্রামের মোঃ কাবিল উদ্দিনের ছেলে, জয়নাল গুড় কারখানার মালিক মোঃ জয়নাল আবেদীনকে (৩৫), ১লাখ টাকা জরিমানা করা হয়। তিনি একই থানার উত্তর পাচপাড়া চকসিংড়া গ্রামের মোঃ মোস্তফা প্রামাণিকের ছেলে, পলাশ গুড় কারখানার মালিক মোঃ পলাশকে (২৭), ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি একই গ্রামের মোঃ মুক্তার হোসেনেসর ছেলে, মিনা রাণী গুড় কারখানার মালিক শ্রী মিনা রাণী মন্ডলকে (৩০), ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি একই গ্রামের রতন মন্ডলের স্ত্রী, সবুজ গুড় কারখানার মালিক মোঃ সবুজ আলীকে (৩৩),২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উত্তর পাচপাড়া গ্রামের মোঃ রজব আলীর ছেলে, রকি গুড় কারখানার মালিক মোঃ রকি আহমেদকে (২৪), ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি চাইদিয়াড়পাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। একই সময় জব্দ করা হয় পঁচা লালি গুড়- ১৬,১১০ কেজি, পাটালি গুড়-৫,৪৮০ কেজি, লালিগুড়- ২,১০০ কেজি, হাইড্রোজ- ২৯ কেজি, চুন-২৮ কেজি, ফিটকিরি-২৮ কেজি, চিনি-১২০০ কেজি, ডালডা-২০ কেজি, ভেজাল রং-৯ কেজি উদ্ধার করে। জব্দকৃত অস্বাস্থ্যকর ও নি¤œমানের ভেজাল গুড় ও গুড় প্রস্তুতের আলামত মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এরন নির্দেশে এসব পণ্য জনসাধারণের সম্মুখে ধ্বংস করা হয় বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category