• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাবাকে দেখতে যাচ্ছিলেন ভ্যানে, মারা গেলেন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
বাঘার খোর্দ্দবাউসা থেকে একই ভ্যানে চারঘাটের বাসুদেবপুর যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। পথিমধ্যে, মাল বোঝাইকরাট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬০৮৩)’র ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়েনিহত হন রেজিয়া বেগম ওরফে মফি (৩৫) নামে গৃহবধু। আহত হন তার স্বামী। নিহত গৃহবধু, বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দবাউসা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে আড়ানি-পুঠিয়া সড়কের চারঘাটের ফুলতলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে চালক-হেলপার সটকে পড়ে।

নিহত গৃহবধুর স্বামী হাবিবুর রহমান জানান, তার স্ত্রীর বাবা নইমুদ্দিন প্রামানিকের অসুস্থতার খবরে নিজের ভ্যানে শ^শুর বাড়ি বাসুদেবপুর যাচিছলেন। পথিমধ্যে গুড় বোঝাই করা ট্রাকটি সাইড কেটে যাওয়ার সময় ধাক্কা দেয়। এ সময় সে ছিটকে রাস্তায় পড়ে। তার স্ত্রী চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আড়ানি বাজারের ব্যবসায়ী শহীদুজ্জামান শাহীদজানান, ট্রাকটি আড়ানি বাজার থেকে আখের গুড় বোঝাই করে আড়ানি-পুঠিয়া সড়ক হয়ে যাচ্ছিল।চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান , এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা হবে। তবে অভিযোগ না থাকলে মরদেহের ময়না তদন্ত নাও হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category