• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বিসর্জনের ঘাটে ঘাটে অশ্রু ঝরিয়ে দুর্গা দেবীকে বিদায়

দিনকাল বিডি / ৩৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
প্রতিমা বিসর্জনের মাধ্যমে অপসক্তির হন্তাকারক দুর্গা বিদায় নিয়ে এক বছরের জন্য চলে গেলেন মর্ত্য ছেড়ে। দুর্গাকে বিদায় জানানো হয় ভাব গম্ভীর আর উৎসব-উদ্দীপণার সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। বিজয়ার শোভা যাত্রায় ঢাক- ঢোল, শাঁক, করতাল, আর সানাইয়ের করুন সুর এবং ভক্ত অনুরাগীদের অশ্রু বিষর্জনের মাধ্যমে দূর্গাদেবীকে নদীর ঘাটে বিসর্জন দিয়ে ঘরে ফিরে ভক্তরা।
মঙ্গলবার (২৪-১০-২৩)বিকালে পদ্মা নদীর পাড় ও বিভিন্ন পুকুরে প্রতিমা বিসর্জন ঘাটে ঢল নামে পূণ্যার্থীদের। সব বয়সের নারী-পুরুষ,শিশু-কিশোর-কিশোরিরা পায়ে হেটে বিসর্জন ঘাটে ভিড় জমান। সন্ধ্যার আগ পর্যন্ত চলে প্রতিমা বিসর্জনের কাজ। উপজেলার বিভিন্ন স্থানে শোভা যাত্রায় নের্তৃত্ব দেন, মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের বাঘা উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার বাকু, সাধারন সম্পাদক অপূর্ব সাহা বলেন,সকলের সার্বিক সহযোগিতায় উপজেলার ৪৭ টি পূজা মন্ডপ ছিল আনন্দ মুখর।
বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ভাব গম্ভীর্য পরিবেশের মাধ্যমে মন্দির মন্ডপে প্রতিমা- ঘটস্থাপন এবং রোধনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় শারদীয় দূর্গোৎসবের পূজা অর্চনা। প্রত্যেক পূজা মন্ডপে নিরাপত্তা ও নির্ভাবনায় পূজার সুযোগ ছিল বলে উৎসব মুখর দিনগুলোতে উপজেলার সকল অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার মানুষের সমাগম ঘটে পূজা মন্ডপে। মিলন মেলায় পরিণত হয়, ধর্ম বর্ণ সব মানুষের। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category