আবু ইউসুফ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় নির্মানাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে নুরুন্নাহার (৪২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল (৪ জুলাই)। মঙ্গলবার সকাল ১১ টার দিকে নির্মাণাধীন ভবনের দুই তলা ছাঁদে কাপড় শুকাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানায়, নিহত নুরুনাহার তার পরিবারসহ উপজেলার কাশর এলাকায় আব্বাস আলীর বাসায় ভাড়া থাকতো। তিনি স্থানীয় এডাম্স ফেক্টরীতে অপারেটর হিসাবে কাজ করতেন। নিহত নুরুন্নাহার ময়মনসিংহ ফুলপুর এলাকার আব্দুল মালেক মিয়ার স্ত্রী । অপর দিকে একই দিনে
উপজেলার জামিরদিয়া এলাকায় একই রশিতে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মাগুরা জেলার জাহীদ হাসানের স্ত্রী সিনথিয়া (২৭) ও তার ৩ বছরের মেয়ে আয়েশা আক্তার।
এই ঘটনায় স্বামী জাহীদ হাসান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। জাহীদ হাসান স্থানীয় পিএনীট টেক্সটাইল মিলের সিনিয়র সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, খবর পয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর থেকেই সিনথিয়ার স্বামী পলাতক রয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর বলা যাবে।