• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে সরকার .খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি / ২১১ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের আর্থ- সামাজিক উন্নয়নের ফলে দেশে ভিক্ষুকের সংখ্যা কমেছে। বর্তমান সরকার ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগে ভিক্ষা ছেড়ে এখন তারা আয়বর্ধক কাজের মাধ্যমে সম্মানের পেশায় ফিরে আসছে।

আজ শনিবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়, দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ভিক্ষুক পূণর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র প্রসারিত করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা,বিধবা ভাতা, বয়স্কভাতা দেওয়া হচ্ছে। বছরের শুরুতে বিনামূল্যে বই ও দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে সরকার শিক্ষায় সহায়তা দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, কৃষক বান্ধব সরকার কৃষকের সারে রেকর্ড পরিমান ভর্তূকি দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ,বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করায় কৃষকের উৎপাদন বেড়েছে বহুগুণ। এসময় তিনি বলেন, দেশে খাদ্যের কোন সংকট হবে না,আর দুর্ভিক্ষের তো প্রশ্নই আসে না।

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। এটা টেকসই করতে হলে প্রয়োজন স্মার্ট প্রশাসন, স্মার্ট স্থানীয় সরকার প্রতিনিধি।অচিরেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম এবং নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নাঈম বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুল্লাহ,
পরে খাদ্যমন্ত্রী সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category