• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মতিহারে ঘরে ঢুকে টিভি চুরি করে নিয়ে গেল চোর!

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় একটি বাড়ির বেড রুমে ঢুকে ৩২ ইঞ্চি (এলইডি) টিলিভিশন চুরি করে নিয়ে গেছে এক অজ্ঞাত চোর।
বৃহস্পতিবার সন্ধা ৭টায় মহানগরীর মতিহার থানার কাজলা কে.ডি ক্লাবের পাশের রাস্তা সংলগ্ন মনি নামের এক ব্যক্তির বাড়িতে এ চরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই রাতেই মনির ছেলে সুলতান মাহমুদ শাওন (২০) বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি সাধারণ (ডায়েরী) জিডি করেছেন।
শাওন জানায়, সন্ধার দিকে তার মা ও বোন রান্নার কাজে ব্যস্ত ছিলো। পরে ঘরে ঢুকে দেখেন টেলিভিশন নাই। এ সময় তারা সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজে দেখেন অজ্ঞাত এক যুবক টেলিভিশন ঘাড়ে নিয়ে নিজের মতো করে রাস্তা দিয়ে স্বাভাবিক ভাবে হেঁটে যাচ্ছে এবং তার সাথে একজন যুবতী রয়েছে। পরে তারা বাড়ির আশে পাশে ও এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে মতিহার থানায় একটি জিডি করেন।
মতিহার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, টিভি চুরি’র ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সিটি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category