• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

মহাদেবপুরে টয়লেট থেকে ডিভোর্সি নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ২৪৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে টয়লেট থেকে এক ডিভোর্সি নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ৬ ফেব্রæয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা শহরের মডেল উচ্চ বিদ্যালয় পাড়ার নিজ বাড়ি থেকে নার্গিস বেগম (৪২) নামে এক ডির্ভোসি নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে পুলিশ রক্ত মাখা একটি বটি উদ্ধার করেছে।

নার্গিস বেগম মৃত নাসির উদ্দিনের কন্যা। নিহতের মা বিলকিস বেগম জানান, সোমবার দিবগত ভোর রাতে ফজরের নামাজ আদায় করে তিনি কোরান শরিফ পড়ছিলেন। এসময় তার মেয়ে নার্গিস প্রকৃতির ডাকে সারা দেয়ার কথা বলে টয়লেটে যায়। প্রকৃতির ডাকে সারা দিয়ে আসতে দেরি হওয়ায় তিনি তাকে খোঁজতে গিয়ে দেখে নার্গিসের গলাকাটা মরদেহ টয়লেটের ভিতরে পড়ে আছে।

নার্গিসের বড় ভাই মোঃ বকুল হোসেন বলেন তার বোন মানসিক রোগী ছিলেন। স্থানীয় লোকজন জানান, গত তিন মাস আগে নার্সিসকে তার স্বামী আনোয়ার হোসেন ডির্ভোস দেয়। ডির্ভোস দেয়ার এক মাস পর উপজেলা শহরের ঘোষ পাড়ার বাসিন্দা স্বামী আনোয়ার হোসেনও মারা যায়। এটা হত্যা নাকি আত্মহত্যা এনিয়ে স্থানীয় জন মনে নানান প্রশ্ন উঠেছে। থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রুহুল আমিন জানান, এ ঘটনার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category