• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মহাদেবপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক আটক

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশের অস্থায়ী মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে এলাকাবাসী আব্দুল খালেক (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে জেলার পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের সরিয়ালা গ্রামের আশরাফ আলীর ছেলে। গতকাল ১৬ জানুয়ারি সোমবার সকালে নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হক রাশেদ, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও মহাদেবপুর থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইন্সপেক্টর (তদন্ত) জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ওই যুবক উপজেলার চকহরিবল্লভ উত্তরপাড়ায় একটি মাজারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে দোকান থেকে চিপস কিনে নিয়ে মহাদেবপুর-নজিপুর পাকা সড়কের পশ্চিমপাশে অবস্থিত অস্থায়ী কালি মন্দিরে যায়। সেখানে রাখা কালি প্রতিমার পায়ে চিপস ফেলে দিয়ে প্রতিমা নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় প্রতিমাটি ভেঙ্গে যায়। এ খবর পেয়ে গ্রামের লোকজন তাকে ধাওয়া করে পাশের মাজার থেকে আটক করে। পরে পুলিশে খবর দিলে থানার এসআই জয় দাস ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। এব্যাপারে ওই মন্দিরের পুরোহিত চকহরিবল্লভ গ্রামের শ্রীপদ মন্ডলের ছেলে অসিত চন্দ্র মন্ডল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। সরেজমিনে ওই এলাকায় গিয়ে পাকা সড়কের পাশে মন্দিরটি অরক্ষিত অবস্থায় দেখা যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিমাটি এখানে ছিল। ভাঙচুর করায় সকালে তা একটি পুকুরে ডুবিয়ে দেয়া হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category