স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল ২০ নভেম্বর রোববার ভুটভুটির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল ৭ টার দিকে উপজেলার শিবগঞ্জ-সতিহাট সড়কের দোহালী মোড়ে সতিহাটগামী একটি স্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি বিপরীতগামী এক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক মুমিনুল ইসলাম সুইট (২৬) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মুমিনুল ইসলাম সুইট রাজশাহীর বনগ্রামের হাবিবুর রহমানের পুত্র। থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, ঘাতক ভুটভুটিটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া অন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান