• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ হতাহত-২

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় একজন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল ৭ জানুয়ারী মঙ্গলবার ভোরে উপজেলার তেরো মাইল নামক স্থানে। এ ঘটনায় নিহত হয়েছে, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিক হোসেনের পুত্র ও মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র ফারদিন।আহত হয়েছে,শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের পুত্র রেজুয়ান। স্থানীয়রা জানান, এদিন ভোরে নওগাঁ থেকে মোটরসাইকেল যোগে মহাদেবপুরে ফিরছিলেন এদুজন।পথিমধ্যে তেরো মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি মোঃ হাশমত আলী বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category