• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় ভুটভুটির ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভুটভুটির ধাক্কায় জফের আলী দেওয়ান (৬৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ৭ টার দিকে দেলুয়াবাড়ি- চৌবাড়িয়া সড়কের ভারশোঁ লক্ষীর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জফের আলী দেওয়ান উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ (দেওয়ান পাড়া) গ্রামের মৃত ফারা দেওয়ানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জফের আলী দেওয়ান পেশায় একজন সবজি (কাঁচা তরকারি) বিক্রেতা। প্রতিদিনের ন্যায় আজ সকাল ৭ টার দিকে তিনি নিজ বাড়ি থেকে (ভারশোঁ লক্ষীর মোড়ে) এসে তার দোকানে যাওয়ার জন্য অসতর্কতাবশতভাবে দেলুয়াবাড়ি- চৌবাড়িয়া সড়ক পাড় হচ্ছিলেন। এমন সময় চৌবাড়িয়া থেকে দেলুয়াবাড়িগামী একটি ভুটভুটি তাকে গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category