• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুন, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় আব্দুল কাদের নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার সকাল ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের (৪৫) নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের চকপাহাড় গ্রামের রবিউল্লাহ সরদারের ছেলে। তিনি পাড়ইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, মান্দা উপজেলার জয়বাংলা মোড়ের দক্ষিণে ফতেপুর এলাকায় অবস্থিত তামান্না কোল্ড ষ্টোরেজে আব্দুল কাদের আলু মজুত রেখেছিলেন। ওই হিমাগার থেকে আলু উত্তোলনের জন্য বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। পথে শাখা রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ (ভটভটি) তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দূর্ঘটনার পর নিহতের মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category