এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলির মৌচাক সুপার মার্কেটের ২য় তলায় অবস্থিত “আধুনিক ডাইস কাটিং ও চেইনঘর’ নামক জুয়েলারী দোকানের কর্মচারী নিউটন ধর (২৯) নিজেই প্রতিষ্ঠানের ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার, মূল্য অনুমান- ১৪,০০,০০০/- (চৌদ্দ লক্ষ) টাকা এবং নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।
অবশেষে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় বলে জানা গেছে।