• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মেলান্দহে জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালিত

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :

জমালপুরের মেলান্দহে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

এ উপলক্ষে মঙ্গলবার, ১৫ আগস্ট সকাল ১০টা ৩০মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন- মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, সহকারী কমিশনা (ভূমি) জোহরা সুলতানা যূথী, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ডা: মো. ইউনুছ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, পৌর আ. লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম প্রমুখ।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করে। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুর উপর রচিত গ্রন্থ সমূহ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এর আগে মেলান্দহ উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করেন।

দুপুর ১২ টায় মেলান্দহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এরপর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মডেল মসজিদে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিনব্যাপী বঙ্গবন্ধুর উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন করে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category