• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মেলান্দহে শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :

জামালপুরের মেলান্দহে শিশু বলাৎকার মামলার আসামি বিশু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চর শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বলাৎকারের ঘটনার পর থেকে আসামি বিশু পলাতক ছিলেন।

মেলান্দহ থানার পিপিএম পুলিশ উপ পরিদর্শক মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও তার সঙ্গীয় ফোর্স এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য যে, ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে কৌশলে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের ভিতরে ডেকে নিয়ে বলাৎকার করেন বিশু মিয়া। পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা ঘটনা জানার পর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি সমঝোতা করার আশ্বাস দিলেও শেষপর্যন্ত সমঝোতা না হওয়ায় শিশুটির পিতা বাদী হয়ে মামলা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category