সোহেল রানা, যশোরঃ যশোরের শার্শা সীমান্ত থেকে (১কেজি ৫১ গ্রাম ওজনের ৯ পিস) স্বর্ণের বারসহ কওসার আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।এ সময় স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার রাতে শার্শা থানাধীন গোগা বিওপি’র আওতাধীন গাজীপাড়া গ্রামস্থ দক্ষিন গাজীপাড়া নতুন মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক কওসার আলী একই উপজেলা দাউদখালী গ্রামের মৃত-আব্দুল কাদের এর ছেলে।
২১বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফরিদ আহম্মেদ জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, গোগা সীমান্তের গাজী পাড়া পাকা রাস্তার উপর বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় একটি মোটরসাইকেলকে গতিরোধ করে তল্লাশি চালিয়ে বামপার্শ্বের এয়ার ফিল্টারের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১কেজি ৫১ গ্রাম ওজনের ৯টি স্বর্ণেরবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৩,৪০,৪১৪ /-(তিয়াত্তর লক্ষ চল্লিশ হাজার চারশত চৌদ্দ) টাকা।
এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হবে বলে তিনি জানান।