• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে এক জনের হাত বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ৫ জন আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জয়ডিহি হাট নামক হাড়িদাহ গ্রামে পানের আড়তে এ ঘটনা ঘটে । এঘটনায় গুরুতর আহতদের মোল্লাহাট, খুমেক ও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

প্রত্যক্ষ দর্শী সুত্রে জানাযায়, মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের পূর্বপাড়ার আজাদ মিয়া ও জিকরুল মিয়ার পৃথক পৃথক পানের আড়ত রয়েছে হাড়িদাহ বাজারে । তাদের মধ্যে আড়তদারীসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধও রয়েছে। ঘটনার দিন আজাদ মিয়ার আড়তের হালখাতা ছিল। উক্ত হালখাতা চলাকালে জনৈক ব্যাপারী’কে নিয়ে জিকরুল মিয়ার বাকবিতন্ডা হয় আজাদ মিয়ার আড়তের এক স্টাফের। এনিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি এবং নিজ নিজ পক্ষের লোকজন মোবাইলে ডেকে জড়ো করা হয়। অতঃপর দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পাপ্পু মিয়া (১৮) নামের এক যুবকের বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ৫ জন আহত হয়।

আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, সজল মিয়া (২৫), মোঃ রবিউল মিয়া (২৫), রশিদ মিয়া (২৩), পাপ্পু মিয়া (১৮) ও সুমন খা (১৮)। আহতদের সকলের বাড়ি কাহালপুর পূর্ব পাড়া ।

এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, আহত পাপ্পু মিয়ার পিতা ও জিকরুল মিয়ার বড় ভাই মোঃ মিরাজ মিয়ার বাদীত্বে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের
…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category